কবিতা

কালাকাল

ঝড়-জল বয়ে গেছে, তবু কী রূপে যে ধান এলো
কী ভাবে যে গান এলো ঘরে!
 
রাতা এ-চালের গন্ধে, বুজে আসে চোখ
 
সোঁদা এ-মাটির পাত্রে তবু, একদিন,
উঠে এলো বিষধর সাপ
মনের ভেতরে আরও কত গুঞ্জরিত
কালপুকুরের সাড়ে তিন হাত জল
 
এ ভরা শরীরও ধীরে, পরিপূর্ণ পাথরের গান!