ডিএমপি কমিশনার বললেন

জনকল্যাণে পুলিশকে দায়িত্ব নিতে হবে

কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দলের না হয়ে পুলিশকে জনগণের কল্যাণে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। গতকাল সোমবার ডিএমপি সদরদপ্তরের সম্মেলন কক্ষে জুন মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে কমিশনার এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষায় প্রত্যেক পুলিশ সদস্যকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। অপরাধীর কোনো দল, মত বা সামাজিক শ্রেণি নেই। পুলিশকে কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দলের নয়, বরং জনগণের কল্যাণে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন, কোনো ধরনের অপরাধ যাতে থানা এলাকায় সংঘটিত হতে না পারে, সে লক্ষ্যে সবাইকে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারির সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

ভালো কাজের স্বীকৃতি হিসেবে যেমন পুরস্কার প্রদান করা হবে তেমনি দায়িত্বে অবহেলা, শৃঙ্খলাভঙ্গ কিংবা পুলিশের ভাবমূর্তি ক্ষুণœ হয় এমন কর্মকা-ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও ডিএমপি কমিশনার উল্লেখ করেন।