বিএনপি নেতৃত্বাধীন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পরিবর্তনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
আজ মঙ্গলবার (১৪ জুলাই) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড একাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান।
ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লিখেছেন, দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তা খাতকে গতিশীল করতে অর্থমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী-এই চারজনকেই পরিবর্তন করা উচিত।
প্রসঙ্গত, দুর্যোগপূর্ণ আবহাওয়া ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়া সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে সরব আলোচনা। এর মধ্যে এই দাবিতে রাজধানী ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে।