অচেনা লুকে চমক দেখাচ্ছেন টম ক্রুজ

বিশ্বখ্যাত চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক এবার তার আসন্ন ‘ডিগার’ সিনেমায় নতুন লুকের এক ঝলক দেখালেন দর্শককে। সদ্য  মুক্তি পাওয়া মিনেমাটির ট্রেলারে দেখা যাচ্ছে  ট্রেলারে ধূসর রঙের আঁচড়ানো চুল, ভুঁড়ি ও আমেরিকার দক্ষিণাঞ্চলের টানে কথা বলতে দেখা গেছে এই অভিনেতাকে। আগামী অক্টোবর মাসের শুরুতে বিশ্বব্যাপী মুক্তি পাবে সিনেমাটি। 

কমেডি-ড্রামা ঘরানার এই মুভিতে টম অভিনয় করেছেন এক তেল ব্যবসায়ীর চরিত্রে। নিজের তেল কোম্পানির কারণে পৃথিবীতে একটি বড় পরিবেশগত বিপর্যয় নেমে আসে। এই মহাবিপর্যয় থেকে বিশ্বকে বাঁচাতে নিজেকে ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ’ দাবি করে এক মরিয়া অভিযানে নামেন তিনি। 

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে এক অনুষ্ঠানে টম ক্রুজ বলেন, ‘এটি আমার ক্যারিয়ারের সবচেয়ে চ্যালেঞ্জিং কাজ। দর্শকরা পর্দায় একেবারে নতুন কিছু দেখতে পাবেন।’ সিনেমায় টম ক্রুজের সঙ্গে আরো অভিনয় করেছেন জন গুডম্যান, রিজ আহমেদ ও জেসি প্লেমন্সের মতো একঝাঁক জনপ্রিয় তারকা।