পৃথিবীতে কত বিচিত্র ঘটনা ঘটে, কত বিস্ময়কর উপাখ্যান আছে এর হিস্যা মেলানো ভার। পৃথিবীতে এমন একটি গ্রাম আছে, যেখানে একবার ঘুমিয়ে পড়লে মানুষকে এক মাসের আগে জাগানো যায় না। এই রহস্যময় গ্রামটির নাম কালাচি এবং এটি কাজাখস্তানে অবস্থিত। বহু বছর ধরে গ্রামবাসীরা অদ্ভুত ঘুমের সমস্যায় ভুগছেন। গ্রামবাসীরা কখন কোথায় ঘুমিয়ে পড়বেন তা জানে না কেউ বাড়িতে, কেউ কর্মক্ষেত্রে, কেউ রাস্তায় হাঁটতে হাঁটতে, আবার কেউ কথা বলতে বলতেই হঠাৎ ঘুমিয়ে পড়ে। এমনকি খেলাধুলার সময়ও কেউ ঘুমন্ত অবস্থায় ঢলে পড়ার ঘটনা ঘটেছে। এই গ্রামের জনসংখ্যার প্রায় পঞ্চমাংশ ব্যক্তিই ‘সিøপ সিনড্রোমে’ আক্রান্ত। বিজ্ঞানীরা দীর্ঘ গবেষণার পর রহস্য উদঘাটন করেন। কালাচির কাছেই একটি পরিত্যক্ত ইউরেনিয়াম খনি রয়েছে। খনিটি থেকে নির্গত কার্বন মনোক্সাইড গ্যাস বাতাসে মিশে অক্সিজেনের মাত্রা কমিয়ে দেয়। এই গ্যাস মানবদেহে প্রবেশ করলে মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ ব্যাহত হয়, যার ফলে মানুষ হঠাৎ গভীর ঘুমে চলে যান। দূষিত বাতাসের দীর্ঘমেয়াদি প্রভাবের কারণে গ্রামবাসীর মধ্যে ‘সিøপিং সিনড্রোম’ দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার একপর্যায়ে গ্রামটি থেকে বাসিন্দাদের অন্যত্র স্থানান্তরের উদ্যোগ নিয়েছিল। কিন্তু তখন তা সম্ভব হয়নি। এখন ওই গ্রামের অনেকেই স্বেচ্ছায় গ্রাম ছেড়ে যেতে চাচ্ছেন। কারণ ওই গ্রামের অনেকেই এখন নাকি ভাবছেন ঘুমিয়েই যদি জীবন কেটে যায় তাহলে পৃথিবীতে এসে কী কাজ হলো।