মহানায়কের চলে যাওয়ার দিন

মহানায়ক বুলবুল আহমেদের চলে যাওয়ার আজ ১৪ বছর। ২০১০ সালের আজকের দিনে পাড়ি জমান না ফেরা দেশে। ১৯৪১ সালে পুরান ঢাকায় জন্ম নেওয়া মেধাবী এই শিল্পী ব্যাংকিং ক্যারিয়ার ছেড়ে নামেন অভিনয়ে। ১৯৭৩ সালে ‘ইয়ে করে বিয়ে’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক ঘটে। পরে ‘রাজলক্ষ্মী শ্রীকান্ত’ ও ‘দেবদাস’ ছবিতে অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকদের হৃদয়ে চিরস্থায়ী আসন করে নেন। অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র পরিচালনাতেও সফল ছিলেন তিনি। চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই গুণী ব্যক্তিত্ব ‘সীমানা পেরিয়ে’, ‘বধূ বিদায়’, ‘শেষ উত্তর’ ও ‘রাজলক্ষ্মী শ্রীকান্ত’ ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেতার সম্মাননা লাভ করেন।