বহুমাতৃক অভিনেতা রাইসুল ইসলাম আসাদের জন্মদিন আজ। ঢাকা কলেজিয়েট স্কুলের ছাত্র আসাদ ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রাখেন। স্বাধীনতার পর ১৯৭২ সালে বেতার, মঞ্চ ও টেলিভিশনে তার অভিনয় যাত্রা শুরু হয়। ১৯৭৩ সালে ‘আবার তোরা মানুষ হ’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। এরপর ‘ঘুড্ডি’, ‘লাল সবুজের পালা’ ও ‘সুরজ মিঞা’সহ অর্ধশতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। ঢাকা থিয়েটার ও আরণ্যক নাট্যদলের হয়ে বহু কালজয়ী নাটকে অংশ নেওয়া এই শিল্পী বিনয়ের সঙ্গে জানান, তাকে ধরে-বেঁধে অভিনেতা বানানো হয়েছে এবং অভিনয় জীবন নিয়ে তার কোনো অপ্রাপ্তি নেই। বিশেষ এই দিনে আপনাকে শুভেচ্ছা।