কামরুলের কণ্ঠে ‘ব্যবধান’

দীর্ঘ বিরতি কাটিয়ে নতুন গান নিয়ে হাজির হচ্ছেন কণ্ঠশিল্পী কামরুল। প্রযোজনা প্রতিষ্ঠান সংগীতার ব্যানারে প্রকাশ পাচ্ছে তার নতুন গানের মিউজিক ভিডিও ‘ব্যবধান’। এন আই বুলবুলের কথায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন প্রত্যয় খান। সৌমিত্র ঘোষ ইমনের পরিচালনায় গানটির মিউজিক ভিডিওতে কামরুলের সঙ্গে মডেল হয়েছেন তানিয়া নুর। নতুনভাবে গান শুরু করা প্রসঙ্গে কামরুল বলেন, ‘অডিও যুগে নিয়মিত অ্যালবাম প্রকাশ হলেও সময়ের ব্যবধানে দীর্ঘদিন গান থেকে দূরে ছিলাম। তবে এখন থেকে নিয়মিত গানের সঙ্গেই থাকব। আশা করছি নতুন গানটি শ্রোতাদের ভালো লাগবে।’

উল্লেখ্য, ২০০৩ সালে ‘অপূর্ব সুন্দরী’ অ্যালবামের মাধ্যমে সংগীতাঙ্গনে পা রাখেন কামরুল। এরপর ‘যদি বলি তোমাকে’, ‘তোমাকে ফিরে পেতে চাই’ এবং ‘ভুলতে তো পারিনি’সহ মোট আটটি একক অ্যালবাম প্রকাশ পেয়েছে এই শিল্পীর।