মন ছুঁয়েছে আকাশ ও রিমার

‘আমি মইরা গেলে কে বাসিবে ভালা’

ইউটিউব ও সোশ্যাল মিডিয়ায় আকাশ মাহমুদের গান ‘আমি মইরা গেলে কে বাসিবে ভালা’ জনপ্রিয়তার পর এবার এ গানের মেইল ভার্সন প্রকাশ হয়েছে রিমা দাসের কণ্ঠে। আকাশ ড্রিম মিউজিকের ব্যানারে প্রকাশিত এই গানটিও ইতিমধ্যেই শ্রোতামহলে বেশ সাড়া ফেলেছে। গানটির মেল ভার্সন প্রকাশের পর শ্রোতাদের কাছ থেকে দারুণ সাড়া পান আকাশ মাহমুদ। পরবর্তী সময় সামাজিক যোগাযোগমাধ্যমে রিমা দাসের খালি গলায় গাওয়া গানটি নজরে আসে আকাশের। রিমার কণ্ঠে গানের আবেগ দেখে মুগ্ধ হয়ে পরিচালক আশিক মাহমুদের উদ্যোগে তাকে অফিশিয়ালি ফিমেল ভার্সনে যুক্ত করা হয়। দুই সংস্করণের এই অভূতপূর্ব সাফল্যে উচ্ছ্বসিত আকাশ মাহমুদ বলেন, ‘গানটির সুর ও কথার পেছনে গীতিকার আর. এ. আশরাফুল ভাইয়ের অবদান সবচেয়ে বেশি। রিমা তার মেধা ও পরিশ্রম দিয়ে প্রমাণ করেছে, সুযোগ পেলে নতুনরাও দারুণ কিছু করতে পারে।’ প্রথমবারের মতো মৌলিক গানে সুযোগ পেয়ে রিমা দাসও তার উচ্ছ্বাস প্রকাশ করেছেন। আকাশ মাহমুদ ও পুরো টিমের প্রতি জানিয়েছেন কৃতজ্ঞতা।