‘সঠিক খাদ্যাভ্যাস ও জীবনধারা: রোগমুক্ত সুস্থ জীবনের চাবিকাঠি’ শীর্ষক একটি বৈজ্ঞানিক স্বাস্থ্য সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৩টায় আমেরিকান ওয়েলনেস সেন্টারের উদ্যোগে ফেনী শিল্পকলা একাডেমিতে এই সেমিনারের আয়োজন করা হয়েছে।
‘সুস্থ থাকতে চাইলে আগে জানতে হবে সঠিক স্বাস্থ্য গাইডলাইন’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সেমিনারে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশি-আমেরিকান চিকিৎসা গবেষক, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক, দ্য সেন্টার অব ইন্টিগ্রেটিভ মেডিসিন, যুক্তরাষ্ট্র-এর কনসালট্যান্ট এবং আমেরিকান ওয়েলনেস সেন্টারের প্রতিষ্ঠাতা প্রফেসর ড. মজিবুল হক, পিএইচডি, এনডি।
সেমিনারে ড. মজিবুল হক উপস্থিত দর্শকদের উদ্দেশ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর উপায়, বিভিন্ন জটিল স্বাস্থ্য সমস্যার মূল কারণ, সঠিক পুষ্টি ও স্বাস্থ্যকর জীবনযাপনের নিয়ম এবং দীর্ঘদিন সুস্থ থাকার কার্যকর পরামর্শ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আলোচনা শেষে অংশগ্রহনকারীদের প্রশ্নোত্তর পর্বে অংশ নেন তিনি। আলোচনায় আরও অংশগ্রহন করেন ডা: খালেদ মাহমুদ টিপু।
সেমিনারে সভাপতিত্ব করেন আমেরিকান ওয়েলনেস সেন্টারের চেয়ারম্যান মাহাবুবুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডা. এ এস এম সোহরাব আল হোসাইন, ভারপ্রাপ্ত সিভিল সার্জন, ফেনী। সেমিনারে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন এবং স্বাস্থ্য সচেতনতামূলক এই আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।
সেমিনারে সঠিক খাদ্যাভ্যাস, স্বাস্থ্যকর জীবনধারা, রোগ প্রতিরোধ এবং দীর্ঘমেয়াদি সুস্থতা নিশ্চিতের বিভিন্ন বৈজ্ঞানিক দিক নিয়ে আলোচনা করা হয়।
এ সময় আয়োজক সংস্থা ‘আমেরিকান ওয়েলনেস সেন্টার’ জানায়, সেমিনারে অংশগ্রহণকারীদের জন্য বিশেষ সুযোগ হিসেবে ডাক্তার কনসালটেশনে ৫০% ছাড় এবং বিভিন্ন ল্যাব টেস্টের ক্ষেত্রে ৩০% ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে।