চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বন্যা কবলিত এলাকার মানুষের মাঝে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার এর ব্যক্তিগত উদ্যোগে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে উপজেলার দোহাজারী পৌরসভা এলাকাসহ বিভিন্ন স্থানে প্রায় দুই শতাধিক মানুষের মধ্যে প্যাকেটজাত (চাল, পিঁয়াজ, চিড়া, ডাল, তেল, লবণ, আলু, স্যালাইন) ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত থেকে বন্যার্তদের হাতে ত্রানের প্যাকেট তুলে দেন থানার ওসি এস এম দিদারুল ইসলাম সিকদার।
এসময় উপস্থিত ছিলেন থানার সেকেন্ড অফিসার এসআই রূপক কর্মকার, দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই সাইফুল আলম, এসআই সাইফুল ইসলাম, সমাজ সেবক ও ব্যবসায়ী প্রতিনিধি আরিফুল ইসলাম সুমন, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি আবিদুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক মো. নুরুল আলম, প্রচার সম্পাদক ইয়াছিন ইসলাম হৃদয়, সাধারণ সদস্য লোকমান হাকিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সম্প্রীতির বার্তা দিয়ে চট্টগ্রামে ঐতিহ্যবাহী কেন্দ্রীয় রথযাত্রা