ময়মনসিংহের নান্দাইলে পানিতে আপন ডুবে ভাই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। উপজেলার ১৩ নং চর বেতাগৈর ইউনিয়ন চরলক্ষীদিয়া বালুচর গ্রামে বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরের দিকে এই ঘটনা ঘটে।
তারা হলো শরিফা খাতুন (৯) ও মো. মামাতুম (৬)। তাদের বারা মো. সমশের মিয়া।
ইউপি সদস্য আঃ রশিদ জানান, বাড়ির সামনে পাশাপাশি দুটি পুকুর। তাদের বাবা বাড়ির একটু দূরে কাজ করছিল সেখানে যাওয়ার সময় পরিবারেরই অজান্তেই সম্ভবত পানিতে ডুবে যায়। একসময় তাদের বাবা বাড়িতে এসে খুঁজাখুঁজি করতে শুরু করলে কোথাও না পেয়ে শতাধিক মানুষ পুকুরে খুঁজতে থাকে। এক পর্যায়ে পানির নীচে একসাথে তাদের উদ্ধার করে স্থানীয়রা।