পানিসম্পদ প্রতিমন্ত্রী বললেন

আবু সাঈদ হত্যা মামলার রায় কার্যকর হবেই

শহীদ আবু সাঈদের মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করে রায় কার্যকরে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। গতকাল বৃহস্পতিবার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শহীদ আবু সাঈদের দ্বিতীয় শাহাদাতবার্ষিকী ও জুলাই শহীদ দিবসের স্মরণসভায় তিনি এ কথা বলেন। এ দিন সকালে পীরগঞ্জ উপজেলার জাফরপাড়ার বাবনপুর গ্রামে আবু সাঈদের কবর জিয়ারত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। এ সময় শহীদ আবু সাঈদের বাবা, ভাই, জুলাই যোদ্ধা ও শিক্ষার্থীসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মকর্তা উপস্থিত ছিলেন। পরে উপাচার্যের নেতৃত্বে ক্যাম্পাসে শোক র‌্যালির হয়। র‌্যালিটি পার্কের মোড়ে শহীদ আবু সাঈদ চত্বর হয়ে ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এদিকে শহীদ আবু সাঈদ চত্বরে পুষ্পস্তবক অর্পণ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, ইউজিসির সদস্য প্রফেসর ড. আব্দুল্লাহ আল মামুন ও বেরোবি উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। পরে স্বাধীনতা স্মারক মাঠে বিশেষ স্মরণসভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য মন্ত্রী আযম খান বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগের চেতনা বাস্তবায়নে বর্তমান সরকার কাজ করছে।

পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, আবু সাঈদের মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করে রায় কার্যকরে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে জানান তিনি। ইউজিসির সদস্য প্রফেসর ড. আব্দুল্লাহ-আল-মামুন বলেন, বেরোবি উদ্যোগ নিলে সেখানে থার্ড ল্যাঙ্গুয়েজ সেন্টার প্রতিষ্ঠায় ইউজিসি সহযোগিতা করবে।