বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ময়মনসিংহের গৌরীপুর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে কমল সরকার সভাপতি এবং মোস্তাফিজুর রহমান বুরহান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (১৭ জুলাই) গৌরীপুরের স্বজন সমাবেশ কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর।
তিনি বলেন, আমরা সারাদেশের নির্যাতিত-নিপীড়িত, হামলা-মামলার শিকার সাংবাদিকদের পাশে আছি। সাংবাদিকদের সুরক্ষা আইন ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য আন্দোলন অব্যাহত রয়েছে। গৌরীপুর শাখার সাংবাদিকরাও এসব কর্মসূচি পালনে সক্রিয় ভূমিকা রাখায় তাদের ধন্যবাদ জানাচ্ছি। এ সম্মেলনের মাধ্যমে যারা দায়িত্ব পাবেন, তারা আরও সক্রিয় ভূমিকা রাখবেন।
সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহসভাপতি মো. রইছ উদ্দিন। সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বুরহান।
সম্মেলনে সভাপতি পদে নির্বাচিত হন কমল সরকার (যায়যায়দিন), সাধারণ সম্পাদক নির্বাচন হন মোস্তাফিজুর রহমান বুরহান (আজকালের খবর)।
নির্বাচিত অন্যরা হলেন- সিনিয়র সহসভাপতি শামীম খান (খবর), সহসভাপতি সেলিম আল রাজ (কলামিস্ট), যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রউফ দুদু (বাংলাদেশের আলো), সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান (সংগ্রাম), সহ-সাংগঠনিক সম্পাদক শ্যামল ঘোষ (পরিধি), অর্থ সম্পাদক শামীম হোসেন আলভী (মানবজমিন), দপ্তর ও প্রকাশনা সম্পাদক শামীম আনোয়ার (প্রতিদিনের বাংলাদেশ), সাহিত্য সম্পাদক মোখলেছুর রহমান (গৌরীপুর নিউজ), ক্রীড়া সম্পাদক মোহাম্মদ মোরসালিন (আমাদের সময়), কার্যকরী সদস্য আলম ফরাজী (কালের কন্ঠ), মোস্তাফিজুর রহমান (প্রথম আলো), মো. রইছ উদ্দিন (যুগান্তর), জহিরুল হুদা লিটন (আজকের প্রভাত)।