এ কেমন বিয়ে

স্ত্রীর আত্মহত্যার কারণে বেশ কিছুটা দিন পেরিয়ে যাওয়ার পর আত্মসমর্পণ করেছেন অভিনেতা জাহের আলভী। বর্তমানে তিনি বিচারের আওতাধীন। জাহের আলভীর সঙ্গে এর আগেও বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন এই সময়ের দর্শকপ্রিয় অভিনেত্রী পারিশা জান্নাত। এবার আরও একটি নতুন নাটক প্রকাশ্যে এলো। নাটকের নাম ‘এ কেমন বিয়ে’। নাটকটি রচনা করেছেন অনামিকা মন্ডল, পরিচালনা করেছেন নাজমুল রনি। গতকাল বিকেল ৩টায় নাটকটি ইউটিউবে প্রকাশিত হয়েছে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে পারিশা জান্নাত বলেন, ‘আলভী ভাইয়ের সঙ্গে এর আগেও আমি বেশ কিছু নাটকে অভিনয় করেছি। তিনি বেশ সহযোগিতাপরায়ণ একজন সহশিল্পী। যদিও তার জীবনটা এই সময়ে এসে বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে। তারপরও দোয়া করি তার জীবনের ঝামেলা যেন দ্রুত শেষ হয়ে যায়। যা কিছু সুন্দর তাই যেন হয় তার জীবনে। কারণ তার একটি ছেলে রয়েছে। এ কেমন বিয়ে নাটকের গল্পটা খুউব সুন্দর। আমরা নাটকটিতে বেশ মনোযোগ দিয়ে অভিনয় করেছি। আশা করছি নাটকটি দর্শকের ভালোলাগবে।’ পারিশা জান্নাত অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলো হচ্ছে তার অভিনীত দর্শকের কাছে উপভোগ্য ‘বউ বাছাই’, ‘নিষ্ঠুর’, ‘এ কেমন বিয়ে’, ‘নিমক হারাম’, ‘চালাক জামাই’, ‘প্রবাসীর ইলেকশন’, ‘দুর্নাম’ ইত্যাদি।