সাউথ এশিয়ান কারাতে

আজ ঢাকায় শুরু হচ্ছে দুই দিনব্যাপী দশম ক্যাডেট, জুনিয়র, অনূর্ধ্ব-২১ ও সিনিয়র সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপ এবং দ্বিতীয় অনূর্ধ্ব-১৪ সাউথ এশিয়া কারাতে কাপ। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠেয় আসরে স্বাগতিক বাংলাদেশসহ ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কার ৫৬৫ জন কারাতেকা বিভিন্ন ক্যাটাগরিতে অংশ নেবেন। দশম সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপে ৬৩টি এবং অনূর্ধ্ব-১৪ সাউথ এশিয়া কারাতে কাপে ৩০টি, মোট ৯৩টি স্বর্ণপদকের জন্য লড়বেন প্রতিযোগীরা।