ইরানের উপর্যুপরি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েতের তেল খাতের একটি গুরুত্বপূর্ণ স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন। শনিবার (১৮ জুলাই) দেশটির রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা কুয়েত পেট্রোলিয়াম করপোরেশন (কেপিসি) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।
যুক্তরাষ্ট্রের বিমান হামলার জবাবে ইসলামি রেভল্যুশনারি গার্ড করপস (আইআরজিসি) মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন ঘাঁটি ও মিত্র দেশগুলোর ওপর যে বিশাল পাল্টাহামলা শুরু করেছে, এটি তারই অংশ।
বিবৃতিতে আরও বলা হয়, আহতদের দ্রুত চিকিৎসাসেবা দেওয়া হয়েছে এবং নিরাপত্তার স্বার্থে স্থাপনাটি খালি করা হয়েছে। সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে হামলার পরবর্তী পরিস্থিতি মোকাবিলা করা হচ্ছে।