এমপি এস এ জিন্নাহ কবীর 

‘পরিবেশ রক্ষায় সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গিকার’

মানিকগঞ্জ-১ (ঘিওর-দৌলতপুর-শিবালয়) আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর বলেছে, পরিবেশ রক্ষায় সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গিকার। 

তিনি বলেন, পরিবেশ রক্ষা ও জলবায়ু  সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গিকার। প্রধানমন্ত্রী ইতোমধ্যে ঘোষণা করেছেন ‘আগামী পাঁচ বছরে দেশে ২৫ কোটি বৃক্ষ রোপণের কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এর অংশ হিসেবে মানিকগঞ্জ-১ আসনের   দৌলতপুর, ঘিওর, শিবালয় উপজেলায় ব্যাপক বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। 

শনিবার (১৮ জুলাই) বিকেরে জেলার দৌলতপুর উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে স্থানীয় ৩০০ জনের মাঝে চারা বিতরণ ও  সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ে গাছের চারা রোপণ শেষে সংসদ সদস্য জিন্নাহ কবির এসব কথা বলেন।

তিনি বলেন, পরিদুর্যোগ প্রবণ এলাকাগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হবে। গাছ পরিবেশের ভারসাম্য সুরক্ষা করে এবং প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো সিরাজুল ইসলাম, জেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য মো. লোকমান হোসেন, জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক,  সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ আনিসুর রহমান, সাবেক সহ-সভাপতি আব্দুল মতিন মাস্টার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো.ফেরদৌস রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।