প্রথমবারের মতো সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন বিজ্ঞাপন ও নাটক নির্মাতা আদনান আল রাজীব। একটি প্রেমের গল্পকে কেন্দ্র করে নির্মিতব্য এই সিনেমার মূল চরিত্রে অভিনয় করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা সিয়াম আহমেদ। এমনই শোনা যাচ্ছে চিত্রপুরীতে। যদিও নির্মাতা কিংবা অভিনেতার পক্ষ থেকে বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো নিশ্চিত বার্তা মেলেনি।
আদনান আল রাজীব জানিয়েছিলেন, তার প্রথম চলচ্চিত্রটি হবে একটি প্রেমের গল্প। সিনেমার নায়ক হিসেবে সিয়ামের যুক্ত হওয়ার গুঞ্জন শোনা গেলেও এর নায়িকা কে হচ্ছেন, তা এখনো চূড়ান্ত করা হয়নি বলেই ধারণা করা হচ্ছে। এর মাধ্যমে ‘জংলি’ ও ‘রাক্ষস’-এর মতো অ্যাকশনধর্মী কাজের পর সিয়াম আহমেদ বড় পর্দায় রোম্যান্টিক নায়ক হিসেবে ফিরবেন।