বিয়ে নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন পরী

আর্জেন্টিনার কট্টর সমর্থক চিত্রনায়িকা পরীমনি। এবারের বিশ্বকাপে সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে পৌঁছে গেলে আচমকাই নতুন বিয়ের ঘোষণা দেন এই চর্চিত অভিনেত্রী। তখন থেকেই পরীমনির বিয়ে নিয়ে শুরু হয় অন্যরকম কৌতুহল। 

তবে ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ে ফেসবুকে নতুন সিদ্ধান্ত জানালেন পরী। তিনি লিখেছেন, ‘বিয়েটা আর করতে হলো না এই আর কি, ভালোবাসার আর্জেন্টিনা আবার দেখা হবে।’ যদিও খেলার আগে বিয়ে নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে, আগের মতোই রসিকতার ছলে পরী বলেছিলেন, ‘আমি তো আগেও এমন কথা বলেছিলাম। কিন্ত আর্জেন্টিনার জয়ে বিয়ে করার খথা বলে মুশকিলেই পড়ে গেলাম।’ 

তবুও সোমবার (২০ জুলাই) ভোররাত থেকে খেলার পাশাপাশি আলোচনায় ছিল পরীমনি ও তার বিয়ে। ভক্ত ও সবার কৌতুহল মেটাতেই নতুন পোস্ট শেয়ার করেছেন তিনি।