জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের অনার্স প্রথম বর্ষের ২৭ জুলাই অনুষ্ঠেয় পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষাটি ২৮ জুলাই (মঙ্গলবার) পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
সোমবার (২০ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক (জনসংযোগ) তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৭ জুলাই অনুষ্ঠিতব্য পরীক্ষাটি একদিন পিছিয়ে ২৮ জুলাই অনুষ্ঠিত হবে। এই পরিবর্তনটি শুধুমাত্র ২১১৫২১ এবং ২১১৫০১ পত্রকোডের পরীক্ষার জন্য প্রযোজ্য হবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষার তারিখ পরিবর্তিত হলেও পূর্বঘোষিত কেন্দ্র, সময়সূচি এবং অন্যান্য সব শর্তাবলি অপরিবর্তিত থাকবে।