বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়া টেস্ট দলে ৩ তারকার প্রত্যাবর্তন

দীর্ঘ এক বছরেরও বেশি সময় পর সেরা বোলিং আক্রমণকে একসাথে পাচ্ছে অস্ট্রেলিয়া। আগামী আগস্টে বাংলাদেশের বিরুদ্ধে অনুষ্ঠিতব্য দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৩ সদস্যের শক্তিশালী অজি দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া)। এই সিরিজের মাধ্যমে চোট সারিয়ে দলে ফিরেছেন অধিনায়ক প্যাট কামিন্স, পেসার জোশ হ্যাজেলউড এবং অভিজ্ঞ অফ-স্পিনার নাথান লায়ন।

১৩ আগস্ট থেকে মারারা ও ম্যাকেতে হতে যাওয়া এই সিরিজটি দিয়ে অস্ট্রেলিয়া তাদের আগামী ১১ মাসের দীর্ঘ ২০ টেস্টের আন্তর্জাতিক সূচি শুরু করতে যাচ্ছে।

চলতি বছরের জানুয়ারিতে সিডনি টেস্টে চোটের কারণে অনুপস্থিত ছিলেন কামিন্স, হ্যাজেলউড ও লায়ন। চোট কাটিয়ে তারা ফেরায় দল থেকে বাদ পড়েছেন মাইকেল নেসার। তবে মাইকেল নেসার, টড মারফি ও ব্রেন্ডন ডগেটকে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে।

উসমান খাজা টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ায় চার্ট ব্যাক-আপ হিসেবে জ্যাক ওয়েদারাল্ড ওপেনিংয়ে ট্র্যাভিস হেডের সাথে ব্যাটিং চালিয়ে যাবেন। ব্যাটিং অর্ডারের ৫ নম্বর পজিশনে অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের খেলার সম্ভাবনা প্রবল। এছাড়া দলে অলরাউন্ডার বো ওয়েবস্টার ও উইকেটরক্ষক-ব্যাটার জোশ ইংলিশকে রাখা হয়েছে।

স্কট বোল্যান্ড অ্যাশেজের ৫টি ম্যাচেই দুর্দান্ত বল করেছেন এবং ১৯ টেস্টে ৮২টি উইকেট নিয়েছেন। হ্যাজেলউড ও কামিন্স ফেরায় বোল্যান্ডকে একাদশে রাখা নিয়ে টিম ম্যানেজমেন্টকে কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হতে হবে।

বাংলাদেশ সিরিজের জন্য অস্ট্রেলিয়ার ১৩ সদস্যের টেস্ট দল:

প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স কেয়ারি, ক্যামেরন গ্রিন, জোশ হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, জশ ইংলিশ, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, জ্যাক ওয়েদারাল্ড এবং বো ওয়েবস্টার।