রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৩৮৬ টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
সোমাবর (২০ জুলাই) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৪ টি বাস, ২ টি ট্রাক, ১ টি কাভার্ডভ্যান, ৪ টি সিএনজি ও ১২ টি মোটরসাইকেলসহ মোট ৬৯ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৩ টি বাস, ৬ টি ট্রাক, ১ টি কাভার্ডভ্যান, ১৩ টি সিএনজি ও ৪১ টি মোটরসাইকেলসহ মোট ৯৪ টি মামলা হয়েছে।
ট্রাফিক-মতিঝিল বিভাগে ৩৫ টি বাস, ৪ টি ট্রাক, ১৭ টি কাভার্ডভ্যান, ৮২ টি সিএনজি ও ১০৭ টি মোটরসাইকেলসহ মোট ২৯৯ টি মামলা হয়েছে।
ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৩ টি বাস, ১৭ টি ট্রাক, ১৭ টি কাভার্ডভ্যান, ২০ টি সিএনজি ও ৩৬ টি মোটরসাইকেলসহ মোট ১৬৬ টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৫ টি বাস, ১ টি ট্রাক, ৭ টি কাভার্ডভ্যান, ৩৬ টি সিএনজি ও ৭১ টি মোটরসাইকেলসহ মোট ১৮০ টি মামলা হয়েছে।
ট্রাফিক-মিরপুর বিভাগে ৮ টি বাস, ১০ টি ট্রাক, ১৭ টি কাভার্ডভ্যান, ১২ টি সিএনজি, ৪৯ টি মোটরসাইকেলসহ মোট ১৫৩ টি মামলা হয়েছে।
ট্রাফিক-উত্তরা বিভাগে ৯ টি বাস, ৭ টি ট্রাক, ৮ টি কাভার্ডভ্যান, ৩০ টি সিএনজি ও ৫২ টি মোটরসাইকেলসহ মোট ১৭৪ টি মামলা হয়েছে।
ট্রাফিক-গুলশান বিভাগে ২০ টি বাস, ৬ টি ট্রাক, ১২ টি কাভার্ডভ্যান, ৪৮ টি সিএনজি ও ৭১ টি মোটরসাইকেলসহ মোট ২৫১ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৩৯৪ টি গাড়ি ডাম্পিং ও ৩১৪ টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।