মুখ ধোয়ার কায়দাকানুন

ত্বক ভালো রাখতে মুখ পরিষ্কার করা খুবই গুরুত্বপূর্ণ। ভালো করে ত্বক পরিষ্কার না করার কারণে মুখের ত্বকে একনে, রেডনেস, ড্রাইনেস ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে। তাই ত্বকের যতেœর প্রথম ধাপ ত্বক পরিষ্কার রাখা। মুখ ধোয়ার সময় যা করা উচিত জানালেন বিউটি ব্লগার নাহিন ইসলাম

ক্লিনজার ব্যবহার

ত্বকের ধরন অনুযায়ী বিভিন্ন ধরনের ক্লিনজার পাওয়া যায়। ক্লিনজার কেনার সময় প্যাকেটের গায়ের নির্দেশনাবলি পড়ে নিন। দেখে নিন কতটুকু প্রোডাক্ট কীভাবে ব্যবহার করতে বলা হয়েছে। অনেক ক্লিনজারে লেখা থাকে তালুতে নিয়ে ফোম ক্রিয়েট করে ফেসে লাগাতে হবে।ডিরেকশনে লেখা চার ড্রপ ব্যবহার করুন আর আপনি হাতে নিয়েই তারচেয়ে বেশি পরিমাণে প্রোডাক্ট দিয়ে ত্বকে ম্যাসাজ করা শুরু করলেন! তাহলে ত্বক বেশি শুষ্ক হয়ে ক্ষতিগ্রস্ত হবে।

মুখ ধোয়ার আগে ও পরে

মুখ ধোয়ার আগে ভালো করে হ্যান্ডওয়াশ দিয়ে হাত পরিষ্কার করে নিন। সরাসরি গরম পানি ব্যবহারে ত্বকের ব্লাড ভেসেল এবং ক্যাপিলারিস ব্রেক হতে পারে। আর অতি ঠা-া পানি ত্বকের পোরগুলো বন্ধ করে ও ত্বক শুষ্ক করে। তাই অতিরিক্ত গরম বা ঠা-া পানি ব্যবহার না করে হালকা গরম পানি ব্যবহার করুন। ত্বকে সহনীয় ও ভালোভাবে পরিষ্কার করবে।

মেকআপ তোলার ক্ষেত্রেও কিছু নিয়মকানুন মেনে চলতে হবে। যদি একদমই লাইট মেকআপ করেন তাহলে ক্লিনজার দিয়ে মুখ ধুয়ে নিন। যদি ব্যবহৃত প্রোডাক্টে অয়েল সল্যুবল ইনগ্রেডিয়েন্ট থাকে, তাহলে প্রথমে মাইসেলার ওয়াটার বা অয়েল ক্লিনজার দিয়ে মুখ করে নিন। রেগুলার জেল বা ফোম ক্লিনজার দিয়ে মুখ ধুয়ে নিতে পারেন। ভারী মেকআপ রিমুভালের সময় আগে অয়েল বেজড ক্লিনজার তুলাতে দিয়ে মুখে আস্তে আস্তে প্রেস করে মেকআপ তুলে নিন। অয়েল দিয়ে মুখ পরিষ্কার করতে চাইলে জোজোবা অয়েল মেকআপ রিমুভার হিসেবে ভালো কাজ করে।

দিনে সাধারণত দুবার মুখের ত্বক পরিষ্কার করা ভালো।  সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমানোর আগে। কিন্তু আপনি যদি বাইরে যান, তাহলে কাজ থেকে ফিরে সন্ধ্যায় অবশ্যই ত্বক পরিষ্কার করবেন। এ ছাড়া ভারী কাজ বা ওয়ার্কআউট করেও মুখ ধোয়া উচিত। ধরুন আপনি সকালে ত্বক পরিষ্কার করলেন, এরপর কাজ করার পর ঘাম আর ধুলাবালিতে আপনার ত্বক ময়লা হয়ে গেল। তখন আপনি রাত পর্যন্ত অপেক্ষা করে ত্বকের ক্ষতি করে ফেলবেন না। সঙ্গে সঙ্গে ত্বক পরিষ্কার করে ফেলবেন।

মুখ ধোয়ার সময় করণীয়

মুখ হালকা ভিজিয়ে নিয়ে তারপর ক্লিনজার ব্যবহার করুন। এতে করে ম্যাসাজ করতেও সুবিধা হবে এবং ত্বক ভালোভাবে পরিষ্কার হবে। মুখ ধোয়ার সময় কীভাবে ম্যাসাজ করতে হবে, সেটা এখন জেনে নিন। জেল বা ফোম বেজড ক্লিনজার আপনার হাতের ভেজা তালুতে নিয়ে ফোম তৈরি করুন। প্রথমে দুই গালে, কপাল, নাক এবং চিন এরিয়াতে লাগিয়ে নিন। তারপর আঙুল দিয়ে আপওয়ার্ড সার্কুলার মোশনে জেন্টলি ম্যাসাজ করুন। দুই গালে অ্যান্টি ক্লকওয়াইজ সার্কুলারভাবে ম্যাসাজ করবেন। কপালের সেন্টার পজিশনে দুই হাতের দুই আঙুল দিয়ে সার্কুলারভাবে ম্যাসাজ করতে করতে দুই গালের একদম পাশে নামিয়ে নিয়ে আসুন। টি জোন অর্থাৎ ভ্রু-এর ওপরে ও নাকে আঙুলের টিপ দিয়ে সার্কুলার মোশনে ম্যাসাজ করুন। নাকের দুই পাশেও ম্যাসাজ করতে হবে। গলা থেকে চোয়াল পর্যন্ত উপরের দিকে আর চিন এবং ঠোঁটের আশপাশে ঘুরিয়ে ঘুরিয়ে জেন্টলি ম্যাসাজ করুন। মুখ ধোয়ার সময় চুল বেঁধে নিন। যদি চুল ভালোভাবে বেঁধে না নেন এতে কিন্তু চিক হেয়ার লাইন, জ-লাইনে ঠিকভাবে পরিষ্কার হবে না।