কাঁঠালের ৪ পদ

পাকা কাঁঠাল দিয়ে মজাদার খাবার তৈরি করে রেসিপি দিয়েছেন তাসলিমা স্বাতী

পান্না কোটা

উপকরণ

তরল দুধ ১ কাপ, কনডেন্সড মিল্ক সিকি কৌটা, হেভি ক্রিম আধা কাপ, আগার আগার পাউডার ২ চা চামচ, কাঁঠালের রস ১ কাপ, চিনি ২ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন

দুধ, হেভি ক্রিম, আগার আগার পাউডার ও চিনি একসঙ্গে মিশিয়ে চুলায় জ¦াল দিন। ঘন হলে নামিয়ে গ্লাসগুলো একটু কাত করে বসিয়ে নিই। এবার জ¦াল দেওয়া ক্রিমটা এক পাশ করে গ্লাসগুলোতে ঢেলে ২০ মিনিট ফ্রিজে রেখে দিন। ফ্রিজ থেকে গ্লাস নামিয়ে সমানভাবে বসিয়ে নিই। কাঁঠালের রস, চিনি ও বাকি আগার আগার একসঙ্গে জ¦াল করে গ্লাসে ঢেলে দিই। ২০ মিনিট ফ্রিজে রেখে জমিয়ে পরিবেশন করুন।

ফুলুরি

উপকরণ

কাঁঠালের ক্বাথ ১ কাপ, আতপ চালের গুঁড়া ১০০ গ্রাম, ময়দা ১০০ গ্রাম, দুধ গুঁড়া ২ টেবির চামচ, আখের গুঁড় ৩০০ গ্রাম, চিনি ১০০ গ্রাম, তেল আধা কাপ, বেকিং পাউডার আধা চা চামচ, তেল ১ লিটার।

যেভাবে তৈরি করবেন

কাঁঠালের ক্বাথের সঙ্গে আতপ চাল গুঁড়া, ময়দা, গুঁড়া দুধ, কুরানো নারকেল, আখের গুড়, চিনি ও বেকিং পাউডার ভালো করে মেখে ময়ান তৈরি করে নিন। কড়াইয়ে তেল গরম করে হাত দিয়ে ছোট ছোট ফুলুরির মতো গরম তেলে ছেড়ে ভেজে পরিবেশন করুন।

শ্রীখন্ড

উপকরণ

টক দই ২০০ গ্রাম, কাঁঠালের পিউরি ২০০ গ্রাম, গুঁড়া চিনি ২০ গ্রাম, সাদা এলাচ গুঁড়া সিকি চা চামচ, বাদাম কুচি ৩০ গ্রাম।

যেভাবে তৈরি করবেন

টক দই আর কাঁঠালের পিউরি একসঙ্গে মিশিয়ে একটি পাতলা কাপড়ে বেঁধে বাড়তি পানি ছেঁকে নিন। এবার এই মিশ্রণটিতে গুঁড়া চিনি, এলাচ গুঁড়া আর বাদাম কুচি মিশিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করুন কাঁঠালের শ্রীখন্ড।

মাফিন কেক

উপকরণ

মাখন ৫০ গ্রাম, ময়দা ৫০ গ্রাম, ডিম ১টি, চিনি ৫০ গ্রাম, কেক ইম্প্রোভার ১ গ্রাম, বেকিং পাউডার ১ গ্রাম, কাঁঠালের ক্বাথ ২৫ গ্রাম, কর্নফ্লাওয়ার ৫ গ্রাম, ঘি ১ চা চামচ, চিনি সিরাপ ২ চা চামচ।

যেভাবে তৈরি করবেন

চিনি ও মাখন একসঙ্গে বিট করে নিন। এরপর ডিম ও কেক ইম্প্রোভার দিয়ে বিট করুন। ময়দা, কর্নফ্লাওয়ার আর বেকিং পাউডার একসঙ্গে মিশিয়ে স্পেচুলা দিয়ে নাড়–ন। কাঁঠালের ক্বাথ মিশিয়ে হাল্কাভাবে ফোল্ড করুন। খামির বেকিং ডিশে ঢেলে প্রিহিট ওভেনে ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ২০ মিনিট বেক করে ওভেন থেকে নামিয়ে চিনির শিরা ব্রাশ করে ওপরে ঘি দিয়ে আরও একটু ব্রাশ করে পরিবেশন করুন।