আর্জেন্টিনার বিরুদ্ধে তদন্ত করবে ফিফা

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে পরাজিত হওয়ার পর মাঠের ভেতর এক অনাকাক্সিক্ষত ও অপ্রীতিকর হাতাহাতিতে জড়িয়ে পড়েন আর্জেন্টিনার ফুটবলার লিয়ান্দ্রো পারেদেস। রবিবার নিউইয়র্কের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের ট্রফি উদযাপনের সময় দুই দলের ফুটবলারদের মধ্যে তুমুল বাগ্বিতণ্ডা ও ধাক্কাধাক্কি শুরু হয়। একপর্যায়ে ক্যামেরায় দেখা যায়, পারেদেস স্প্যানিশ ডিফেন্ডার এরিক গার্সিয়াকে গলার কাছে হাত দিয়ে আঘাত করছেন, যার পরপরই ম্যাচ ধারাভাষ্যকাররা ঘোষণা করেন যে, মিডফিল্ডার পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে।

 তবে বিবিসির এক প্রতিবেদনে উঠে এসেছে, ফিফার তথ্যপ্রযুক্তি সিস্টেমে ভুলবশত পারেদেসকে রেফারি স¬্যাভকো ভিনচিচ কর্র্তৃক লাল কার্ড দেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছিল। পরে ফিফা নিজেদের ‘কমেন্টেটর ইনফরমেশন সিস্টেম’ থেকে সেই লাল কার্ডের তথ্যটি মুছে ফেলে এবং নিশ্চিত করে যে ম্যাচ শেষে পারেদেসের বিরুদ্ধে তৎক্ষণাৎ কোনো লাল কার্ড বা আনুষ্ঠানিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি।

ম্যাচ শেষে তাৎক্ষণিক লাল কার্ড না দেওয়া হলেও পুরো ঘটনাটি ধামাচাপা পড়ছে না। ফিফা ইতিমধ্যে একটি শৃঙ্খলা কমিটি গঠন করেছে এবং মেটলাইফ স্টেডিয়ামের শেষ বাঁশি বাজার পর ঠিক কী ঘটেছিল তার পূর্ণাঙ্গ তদন্তে একজন ডিসিপ্লিনারি ও এথিক্স প্রসিকিউটর নিয়োগ করেছে।

খেলোয়াড়দের শাস্তি : অনভিপ্রেত ওই ঘটনার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে কোনো খেলোয়াড় বা কোচ দোষী সাব্যস্ত হলে তাদের আন্তর্জাতিক ম্যাচে নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন: দলগত বিশৃঙ্খলা ও খেলোয়াড়দের অনিয়ন্ত্রিত আচরণের কারণে আর্জেন্টাইন ফুটবল সংস্থাকেও বড় অঙ্কের আর্থিক জরিমানা করা হতে পারে।