চলনবিলে কচুরিপানা পরিষ্কারে এমপি আনুর উদ্যোগ

চলনবিল অধ্যুষিত নাটোরের সিংড়ায় কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুরে উপজেলার ইন্দ্রাশন এলাকায় বিলের অংশে এই কর্মসূচির উদ্বোধন করেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনু।

সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনু বলেন, চলনবিলে কৃষি ও কৃষককে বাঁচাতে হলে পানি নিষ্কাশন ব্যবস্থা স্বাভাবিক রাখা জরুরি। বিলে জমে থাকা কচুরিপানা কৃষি পণ্য নিয়ে চলাচলসহ বিভিন্ন ভাবে বাধা সৃষ্টি করে। পরীক্ষামূলকভাবে স্থানীয়ভাবে তৈরি প্রযুক্তির মাধ্যমে কচুরিপানা পরিষ্কার কার্যক্রম শুরু করা হয়েছে। বিষয়টি ফলপ্রসূ হলে বিষয়টি সরকারকে অবগত করে ব্যাপক পরিসরে পুরো চলনবিল কচুরিপানা মুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।  

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ হাসান, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. তাশরিফুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, তাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন, সিংড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মো. মিলন হোসেন প্রমুখ।