juyana

টিভির প্লাগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

নাটোরের বাগাতিপাড়ায় টেলিভিশনের প্লাগ সংযোগে দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মরিয়ম বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে উপজেলার ধূলাউড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত মরিয়ম বেগম (৩২) ওই গ্রামের মো. আমিরুল ইসলামের স্ত্রী ও একই গ্রামের মো. মকবুল হোসেনের মেয়ে।

পরিবার ও স্থানীয়রা জানায়, বিকেলের দিকে মরিয়ম বেগম নিজ বসতবাড়ির শয়নকক্ষে টেলিভিশনের প্লাগ বিদ্যুতের সকেটে সংযোগ দিতে গেলে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় পরিবারের লোকজন স্থানীয়দের সহযোগিতায় দ্রুত তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে পৌঁছালে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান জানান, ঘটনাটি প্রাথমিকভাবে দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে। আইনগত প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।