সূর্যবংশীর ১৮ বলের ফিফটিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল ভারত 

ভারতের জাতীয় দলের হয়ে বৈভব সুর্যবংশীর অভিষেকটা ছিল একবারেই ম্যাড়মেড়ে। আইপিএলে একের পর এক দলের বিপক্ষে যেভাবে নিজের বিধ্বংসী রুপ দেখিয়েছিলেন সেটি পুরোপুরি ফিকে ছিল ইংল্যান্ড সিরিজে। 

তবে জিম্বাবুয়ে সফরেই উঠলেন জ্বলে। হারারেতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ১৮ বলে সূর্যবংশীর ক্যারিয়ারের প্রথম ফিফটিতে ভর করে ৭ উইকেটের বড় জয় পেয়েছে সফরকারীরা। 

আয়ারল্যান্ড সিরিজে জাতীয় দলের হয়ে প্রথম ডাক পেলেও স্বল্প ওভারের ফরম্যাটের সেই সিরিজেটা বেঞ্চে বসেই কাটান সূর্যবংশী। তবে ইংল্যান্ডের মাটিতে সিরিজের দ্বিতীয় ম্যাচে অভিষেক হয় ১৫ বছর বয়সী এই কিশোর সেনসেশনের। ম্যানচেস্টারের সেই ম্যাচ স্রেফ ১৫ রান করেই সাজঘরে ফিরেছিলেন তিনি। পরের দুই ম্যাচের ফিরেছেন একইভাবে, ১৩ ও ১৫ রান করে। তাই সিরিজের শেষ ম্যাচে মেলেনি একাদশে জায়গা। 

তবে জিম্বাবুয়ে সিরিজের প্রথম ম্যাচেই সূর্যবংশী জানান দিলেন তিনি কোন বিভাগে সেরা। ৪ ছক্কা আর ৪ চারে ১৯ বলে তার ঝোড়ো ৫০ রানের ইনিংসই দলের ব্যক্তিগত সেরা। পরে ঈশান কিশানের ৩৫ ও অধিনায়ক শ্রেয়াস আইয়াআরের ২৮ রানে চড়ে ১৩ ওভার ২ বলেই ১২৬ রানের সহজ লক্ষ্যে পৌঁছে যায় ভারত। 

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে ভারতীয় পেসারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২৫ রান সংগ্রহ করে স্বাগতিক জিম্বাবুয়ে। দলের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন ওয়েসলি মাধেভেরে। এদিকে ভারতের হয়ে মায়াঙ্ক ও পিন্স নেন দুটি করে উইকেট।