হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৬৯৯ এবং হাম শনাক্ত হয়েছে ৭৪ জনের। সব মিলিয়ে হামজনিত নতুন রোগী পাওয়া গেছে ৭৭৩ জন। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মারা গেছে ৭৮৪ শিশু। এর মধ্যে হামে ৯৫ এবং উপসর্গে ৬৮৯ শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ১৮ জুলাই সকাল ৮টা পর্যন্ত সন্দেহজনক হামের রোগী পাওয়া গেছে ১ লাখ ১৬ হাজার ৭০১ শিশু। এখন পর্যন্ত হাম শনাক্ত হয়েছে ১৪ হাজার ৩১৮ শিশু। হাসপাতালে ভর্তি হয়েছে ৯৯ হাজার ২৪৯ শিশু। হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৯৫ হাজার ৫২৯ শিশু। 

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া এক শিশু ঢাকা ও তিনজন সিলেট বিভাগের বাসিন্দা। একই সময়ে ঢাকা বিভাগে সর্বোচ্চ ২৮৩ জন হাম উপসর্গের রোগী পাওয়া গেছে। এর মধ্যে হাম শনাক্ত হয়েছে ২৪ শিশুর।