জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর (অব.) মোজাফফর হোসেনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এর আগের (গত মঙ্গলবার) আদেশের পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার দুপুরে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। একই সঙ্গে আসামিকে পুলিশ হেফাজতে ইন্টারোগেশন সেলে দুই দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। আদালতে শুনানিতে প্রসিকিউশন পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। আসামির পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকা-ে জড়িত থাকার অভিযোগের পর ৪৫ বছর ধরে পলাতক ছিলেন ৭৭ বছর বয়সী মোজাফফর হোসেন। গত ১৫ জুলাই রাতে তাকে রাজধানীর বনানীর একটি বাসা থেকে গ্রেপ্তার করে ডিবি।