এখনই অবসর নিচ্ছেন না মেসি, নভেম্বরে ঘরের মাঠে 'ট্রিবিউট ম্যাচ'

২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ ব্যবধানে পরাজয়ের পর লিওনেল মেসির আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছিল চরম ধোঁয়াশা। তবে আর্জেন্টাইন ভক্তদের জন্য স্বস্তির খবর, এখনই জাতীয় দলকে বিদায় জানানোর কোনো পরিকল্পনা নেই এই মহাতারকার।

টিওয়াইসি স্পোর্টসের আর্জেন্টাইন সাংবাদিক গাস্তন এদুল নিশ্চিত করেছেন যে, মেসি এখনই আন্তর্জাতিক অবসর ঘোষণা করছেন না।

আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন চাইছে তাঁদের অধিনায়ককে ঘরের মাঠে সমর্থকদের সামনে উপযুক্ত ও মর্যাদাপূর্ণ সংবর্ধনা দিতে। তাই আনুষ্ঠানিকভাবে জাতীয় দলের অধ্যায় শেষ করার আগে দেশের মাটিতে একটি বিশেষ 'ট্রিব্যুট ম্যাচ'-এর আয়োজন করার পরিকল্পনা রয়েছে এএফএ-এর।

এখন বিশ্বকাপের ধকল কাটাতে বাধ্যতামূলক ১৫ দিনের বিশ্রামে রোজারিওতে মেসি। এরপর তিনি যোগ দেবেন নিজের ক্লাব ইন্টার মায়ামিতে। ব্রাজিলের তারকা মিডফিল্ডার ক্যাসেমিরোর নতুন অন্তর্ভুক্তিতে ঢেলে সাজানো ইন্টার মায়ামির হয়ে এমএলএস মৌসুমে বাকি ম্যাচগুলো খেলতে নামবেন তিনি। ২০২৮ সালের শেষ পর্যন্ত মায়ামির সাথে চুক্তি রয়েছে তার

আর্জেন্টিনার ফিফা উইন্ডো ও প্রীতি ম্যাচ

  • সেপ্টেম্বরে ফেরা: সেপ্টেম্বর মাসে ১৬ দিনের একটি আন্তর্জাতিক ফিফা উইন্ডোতে মাঠে ফিরবে আর্জেন্টিনা দল।
  • ৪টি প্রীতি ম্যাচ: এই উইন্ডোতে আলবিসেলেস্তেরা সর্বোচ্চ ৪টি প্রীতি ম্যাচ খেলতে পারে। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন এই ম্যাচগুলোর একটিতে মেসিকে ঘরের মাঠে সংবর্ধনা দেওয়ারও পরিকল্পনা করছে।
  • নভেম্বর উইন্ডো: সেপ্টেম্বরের পর ২০২৬ বর্ষপঞ্জি শেষ করতে নভেম্বরে আরও ২টি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অংশ নেবে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

​পরবর্তী বিশ্বকাপ বাছাইপর্ব ২০২৭

  • স্বয়ংক্রিয় কোয়ালিফিকেশন: পরবর্তী বিশ্বকাপের বাছাইপর্ব শুরু হবে ২০২৭ সালের সেপ্টেম্বর থেকে। তবে আয়োজক দেশ হিসেবে আর্জেন্টিনা ইতোমধ্যেই সেই বিশ্বকাপে খেলার সুযোগ নিশ্চিত করে রেখেছে।
  • ইউরোপীয় দলের বিরুদ্ধে টুর্নামেন্ট: ভবিষ্যৎ বড় টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে ইউরোপীয় দলগুলোর বিরুদ্ধে নেশনস লিগ ধাঁচের একটি নতুন টুর্নামেন্ট চালু করার পরিকল্পনা করছে দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন ।
  •  
  • ২০২৮ সালে রয়েছে কোপা আমেরিকা