পদত্যাগের পর বঙ্গভবন ছেড়ে যেখানে উঠবেন সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন। 

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে তিনি জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন।

সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, দায়িত্ব ছাড়ার পর রাজধানীর গুলশানে অবস্থিত নিজের ব্যক্তিগত বাসভবনে উঠবেন বিদায়ী রাষ্ট্রপতি। একই সঙ্গে চিকিৎসা ও বিশ্রামের জন্য বিদেশে যাওয়ার প্রস্তুতিও রয়েছে বলে জানা গেছে। তবে এ বিষয়ে এখনো রাষ্ট্রপতির কার্যালয় থেকে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

উল্লেখ্য, মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের এপ্রিলে বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব পালনকালে বিভিন্ন সময় তিনি মেয়াদ শেষ হওয়ার আগেই দায়িত্ব ছাড়ার ইচ্ছার কথাও প্রকাশ্যে জানিয়েছিলেন।