রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, স্বৈরাচারের কালো ছায়া সরে গেল, এজন্য আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি।
শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় বিরোধী দলীয় নেতার বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
জামায়ত আমির বলেন, তিনি (রাষ্ট্রপতি) কি কারণে পদত্যাগ করেছেন, তা জানার আগ্রহ আমাদের নেই। কারণ আমরা আগে থেকেই বলেছি, তিনি প্রেসিডেন্ট পদে থাকার যোগ্য নন, আগেই যোগ্যতা হারিয়েছেন।
তিনি আরও বলেন, সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী স্পিকার অস্থায়ী রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন, আমরা তাকে অভিনন্দন জানাই। আমরা আশা করছি, তিনি যতদিন দায়িত্ব পালন করেবেন ন্যায় নিষ্ঠার সঙ্গে নির্মহভাবে দায়িত্ব পালন করবেন।