মতিঝিলে বোমা নিষ্ক্রিয়করণের সময় বিস্ফোরণ, আহত পথচারী

রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা নিষ্ক্রিয় করার সময় বিস্ফোরণে মিরাজ আহমেদ (৩৩) নামে এক পথচারী আহত হয়েছেন।

শুক্রবার (২৪ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

আহত মিরাজ আহমেদ জানান, তার বাসা মতিঝিলের আরামবাগ এলাকায়। তিনি শিক্ষা মন্ত্রণালয়ে অফিস সহকারী হিসেবে কর্মরত। রাতে মতিঝিল মেট্রো স্টেশনের পাশ দিয়ে বাসায় যাওয়ার সময় হঠাৎ বিকট বিস্ফোরণ ঘটে। এ সময় বিস্ফোরণের স্প্লিন্টার তার বাম চোখের নিচে আঘাত করে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা (পরিদর্শক) মো. ফারুক জানান, স্প্লিন্টারের আঘাতে এক পথচারী হাসপাতালে এসেছেন। তার বাম চোখের নিচে আঘাত লেগেছে। বর্তমানে চক্ষু বিভাগে তার চিকিৎসা চলছে।