খুলনায় ৯ বছরের শিশুকে যৌন নিপীড়নের চেষ্টা

খুলনা নগরীর হরিণটানা থানার মোস্তর মোড়ের টুটুল নগর এলাকায় ৯ বছরের এক শিশুকে মোবাইলে ছবি দেখার নামে ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার (২৪ জুলাই) জুম্মার নামাজের পর টুটুলনগর এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়,  প্রতিবেশী মুজিবর রহমান মফিজ মোবাইল দেখানোর প্রলোভন দিয়ে শিশুটিকে ডেকে নিয়ে যায়। পরে শিশুটির বাবা মো. মনিরুজ্জামান গাজী হরিণটানা থানায় মজিবুর রহমান মফিজের বিরুদ্ধে তার মেয়েকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা দায়ের করেন। অভিযুক্ত পলাতক রয়েছে।

হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, স্বাস্থ্য পরীক্ষার জন্য শিশুটিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি)-তে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।