সাভারের আশুলিয়ায় জিম্মিকে উদ্ধারের সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। পাল্টা গুলি চালিয়েও কাউকে আটক করতে পারেনি পুলিশ। শনিবার (২৫ জুলাই) দুপুরে আশুলিয়ার জামগড়া শরীফ মার্কেটের পাঁচ তলায় এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহতে হয়নি।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এস আই) রাশেদুজ্জামান জানান, দুপুরে আশুলিয়ার জামগড়া শরীফ মার্কেটের পাঁচ তলায় এলাকায় এক ব্যক্তিকে জিম্মি করে সন্ত্রাসীরা। সেই খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে যায়। এতে পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে ৮ রাউন্ড গুলি চালায়। এসময় আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি চালালে সন্ত্রাসীরা কৌশলে পালিয়ে যান। তবে এঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
সন্ত্রাসীদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।