কাঞ্চন-শ্রীময়ীর ঘরে এল নতুন অতিথি

তৃতীয়বার বাবা হলেন অভিনেতা তথা বিধায়ক কাঞ্চন মল্লিক। কাঞ্চন এবং শ্রীময়ীর ঘরে এল দ্বিতীয় সন্তান। আজ শনিবার সুখবর দিলেন এই তারকা দম্পতি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সুসংবাদ দিলেন কাঞ্চন। কন্যা কৃষভির পরে এবার পুত্র সন্তানের জন্ম দিলেন শ্রীময়ী। 

মা ও নবজাতক দু'জনেই সুস্থ রয়েছেন বলে জানা গেছে। এই খবরে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত তাদের পরিবার, বন্ধু এবং অনুরাগীরা। সোশ্যাল মিডিয়াতেও ইতিমধ্যেই শুভেচ্ছার বন্যা বইতে শুরু করেছে। টলিপাড়ার একাধিক তারকাও নতুন বাবা-মাকে শুভেচ্ছা জানিয়েছেন।