ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপিতে ৩ হাজার ২৫৭ মামলা

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত দুইদিনে ৩ হাজার ২৫৭টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়,  ট্রাফিক-রমনা বিভাগে ২৬টি বাস, তিনটি ট্রাক, ছয়টি কাভার্ডভ্যান, ২০টি সিএনজি ও ৪৮টি মোটরসাইকেলসহ মোট ১৬৮টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ২৫টি বাস, ফাঁচটি ট্রাক, দু’টি কাভার্ডভ্যান, ২৩টি সিএনজি ও ১৪৮টি মোটরসাইকেলসহ মোট ২৪৬টি মামলা হয়েছে।

ট্রাফিক-মতিঝিল বিভাগে ১০১টি বাস, ২৪টি ট্রাক, ৩৪টি কাভার্ডভ্যান, ৬৮টি সিএনজি ও ১৯৯টি মোটরসাইকেলসহ মোট ৪৯২টি মামলা হয়েছে।

ট্রাফিক-ওয়ারী বিভাগে ৮৭টি বাস, ৪৪টি ট্রাক, ২৮টি কাভার্ডভ্যান, ৩৯টি সিএনজি ও ১৪৩টি মোটরসাইকেলসহ মোট ৪৫০টি মামলা হয়েছে।

এদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৩৪টি বাস, তিনটি ট্রাক, ১৮টি কাভার্ডভ্যান, ৪০টি সিএনজি ও ১৫৫টি মোটরসাইকেলসহ মোট ৩৭২টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৬৯টি বাস, ২২টি ট্রাক, ৪০টি কাভার্ডভ্যান, ৫৯টি সিএনজি, ৩৫৩টি মোটরসাইকেলসহ মোট ৬৭০টি মামলা হয়েছে।

ট্রাফিক-উত্তরা বিভাগে ৬২টি বাস, ৩৩টি ট্রাক, ২৪টি কাভার্ডভ্যান, ৪০টি সিএনজি ও ১২৬টি মোটরসাইকেলসহ মোট ৪০১টি মামলা হয়েছে।

অপরদিকে, ট্রাফিক-গুলশান বিভাগে ৮৬টি বাস, ছয়টি ট্রাক, ২৪টি কাভার্ডভ্যান, ৪৮টি সিএনজি ও ১২৭টি মোটরসাইকেলসহ মোট ৪৫৮টি মামলা হয়েছে।

এছাড়াও অভিযানকালে মোট ৯০৮টি গাড়ি ডাম্পিং ও ৪২৬টি গাড়ি রেকার করা হয়েছে।

বৃহস্পতিবার ও শুক্রবার ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)