কুড়িগ্রামে নসিমন উল্টে চালক নিহত

কুড়িগ্রামের ভূরুঙ্গামাতে নসিমন উল্টে চালক আকবর আলী নিহত হয়েছে। এঘটনায় অপর একজন আহত হয়েছেন। উপজেলার শিলখুড়ি ইউনিয়নের তেতুলতলা এলাকায় শনিবার (২৫ জুলাই) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আকবর আলী (৫০) শিলখুড়ি ইউনিয়নের কাঠগীর এলাকার বাসিন্দা।

শিলখুড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ জানান, শিলখুড়ির শালজোড় ঘাটপাড় থেকে ধানের বস্তা বোঝাই একটি নসিমন ধলডাঙ্গা বাজারের দিকে যাচ্ছিল। সড়কের খানাখন্দের কারণে তেতুলতলা এলাকায় নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে পড়ে যায়। এতে চালক আকবর আলী নসিমনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে নিহদ হন। এসময় মুক্তি (৫৮) নামে এক ব্যক্তি আহত হন।

ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। খোঁজখবর নেওয়া হচ্ছে।