ত্রিশালে ৩০ পিস মাদক ইনজেকশনসহ গ্রেপ্তার ১

ময়মনসিংহের ত্রিশালে বিশেষ অভিযান চালিয়ে ৩০ পিস মাদক ইনজেকশনসহ মো. আব্দুর রাজ্জাক (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
 
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৫ জুলাই) দিবাগত রাতে ত্রিশাল থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে ত্রিশাল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দরিরামপুর এলাকাস্থিত ‘মেসার্স ইভা ফিলিং স্টেশন’-এর সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকা অভিমুখী লেন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।   

গ্রেপ্তারকৃত আব্দুর রাজ্জাক ময়মনসিংহের ফুলপুর থানার নাকাগাঁও গ্রামের মৃত মোহাম্মদ আলী ও হাজেরা খাতুনের ছেলে। সে বর্তমানে ত্রিশাল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দরিরামপুর উজানপাড়া এলাকায় বসবাস করে আসছিল।  

এ বিষয়ে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে এবং আসামিকে আজ রবিবার (২৬ জুলাই) দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।