রূপগঞ্জে তিনটি কারখানাকে ১০ লাখ টাকা জরিমানা

বিএসটিআইয়ের গুণগত মান সনদ ও মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ব্যতীত পণ্য উৎপাদন বিক্রিসহ নানা অপরাধে নারায়ণগঞ্জের রূপগঞ্জে তিনটি উৎপাদনকারী কারখানাকে ১০ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। রবিবার (২৬ জুলাই) সকাল থেকে বিকাল পর্যন্ত বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবেকুন নাহারের নেতৃত্বে তারাব পৌরসভার রূপসী, তারাব ও ভূলতা এলাকায় এ অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন তারা ।

এ সময় বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবেকুন নাহার বলেন, রূপগঞ্জ উপজেলার ভূলতা, তারাব পৌরসভার রূপসী ও তারাব এলাকায় অভিযান পরিচালনা করে এসিআই গোডরেজ এগ্রোভেট প্রাইভেট লিমিটেড ও আফতাব ফিড প্রডাক্ট লিমিটেডকে ৪ লাখ করে ৮ লাখ এবং জিউঝৌ ইন্ডাস্ট্রি লিমিটেডকে ২ লাখ টাকা মোট ১০ লাখ টাকা জরিমানা করা হয়।
কারখানাগুলো পণ্যের বিএসটিআইয়ের গুনগত মান সনদ ও মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ব্যতীত পণ্য উৎপাদন বিক্রিসহ নানা অপরাধ রয়েছে।

অভিযানকালে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএসটিআইয়ের উপপরিচালক কে এম হানিফ, সহকারী পরিচালক রাকিবুল আলম, ফিল্ড অফিসার রেজানুর রহমান সরকার, ফিল্ড অফিসার রাসেদ আল মামুন,পরিদর্শক হাফিজুর রহমানসহ অনেকে।