পৃথিবীর ফুসফুস আমাজন 

বিরল প্রাণী, অদ্ভুত বৃক্ষরাজির জঙ্গলটি বিশে^র রহস্য। দক্ষিণ আমেরিকায় অবস্থিত আমাজন পৃথিবীর সবচেয়ে বড় বনাঞ্চল। আমাজন নদী এর জীবনীশক্তি। এটি ৯টি দেশের প্রায় ৭০ লাখ বর্গকিলোমিটার এলাকাজুড়ে। আয়তনের দিক থেকে তা বাংলাদেশের ৩৮ গুণ বড়। এ বনে ৪০ হাজার প্রজাতির প্রায় ৩,৯০০ কোটি বৃক্ষ রয়েছে। পৃথিবীর মোট অক্সিজেনের ২০ শতাংশ উৎপাদিত হয় এই বনে। সে কারণে ‘পৃথিবীর ফুসফুস’ বলা হয়। বনটি সৃষ্টি হয়েছিল প্রায় ৫ কোটি বছর আগে ‘ইওসিন’ যুগে। আমাজন বনের মোট ৭০ লাখ বর্গকিলোমিটার এলাকার মধ্যে ৫৫ লাখ বর্গকিলোমিটার আর্দ্র জলবায়ুতে প্রভাবিত। বনটি আয়তনের দিক থেকে ভারতের ৫ গুণ বড়। তেমনিভাবে এটি ৯টি দেশের মধ্যে পড়েছে। এই ৯ দেশের মধ্যে আমাজন বনের ৬০ শতাংশ অঞ্চল শুধু ব্রাজিলেই। বাকি ১৩ শতাংশ পেরু, ১০ শতাংশ কলোম্বিয়ায়। অন্যান্য ১৭ শতাংশ বনাঞ্চল বলিভিয়া, ইকুয়েডর, ভেনিজুয়েলা, গায়ানা, সুরিনাম এবং ফ্রেঞ্চ গায়ানায় বিস্তৃত। জীববৈচিত্র্যে সমৃদ্ধ আমাজন বনে প্রায় ৪০ হাজার জাতের গাছ, ১ হাজার ৩শ জাতের  পাখি, ২ হাজার ২শ জাতের মাছ, ৪২৭ জাতের

স্তন্যপায়ী, ৩৭৮ জাতের সরীসৃপ, ৪২৮ জাতের উভচর প্রাণী এবং ২৫ লাখ জাতের পোকামাকড় রয়েছে। বনের ভেতর দিয়ে প্রবাহিত ‘আমাজন নদী’ পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম। এই বন ধ্বংস হলে,   বৈশি^ক উষ্ণতা তীব্রভাবে বাড়বে। লাখ লাখ প্রজাতির প্রাণী ও উদ্ভিদ চিরতরে বিলুপ্ত এবং জলবায়ু ও বৃষ্টিপাতের স্বাভাবিক চক্র সম্পূর্ণ নষ্ট হবে। তখন পৃথিবী পড়বে মারাত্মক সংকটে।