শ্রীলেখাকে গ্রেপ্তার দাবি

টলিউডের বহুল চর্চিত অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে ঘিরে ফের তীব্র রাজনৈতিক বিতর্ক দানা বেঁধেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে একটি কুরুচিকর পোস্টার প্রকাশ্যে প্রদর্শন এবং তা গর্বের সঙ্গে তুলে ধরার অভিযোগে এই অভিনেত্রী ও পরিচালকের বিরুদ্ধে সরাসরি আনন্দপুর থানায় এফআইআর দায়ের করলেন বিজেপির মুখপাত্র কেয়া ঘোষ। এ ছাড়া বিধাননগর সাইবার ক্রাইম-সহ একাধিক জেলার বিভিন্ন থানায় শ্রীলেখার বিরুদ্ধে অভিযোগ মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছে ভারতের আজকালসহ একাধিক গণমাধ্যম। শ্রীলেখাকে দেশদ্রোহী বলেও অভিযোগ করা হয়েছে। 

জানা গেছে, গত শুক্রবার একটি ছাত্র আন্দোলনের কর্মসূচিতে যোগ দিয়েছিলেন শ্রীলেখা। সেই কর্মসূচিতেই তাকে একটি পোস্টার হাতে প্রকাশ্যে দেখা যায়। অভিযোগ উঠেছে, সেই পোস্টারটিতে দেশের প্রধানমন্ত্রীকে অবমাননা করে কুরুচিকর বিষয়বস্তু তুলে ধরা হয়েছিল।

এমন ঘটনায় অনেকটা বিস্ময় প্রকাশ করে রবিবার এই প্রসঙ্গে গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও জবাব দিয়েছেন এই অভিনেত্রী।