পটুয়াখালীর দুমকিতে পায়রা সেতুর উত্তর প্রান্তে দায়িত্ব পালনকালে হৃদরোগে আক্রান্ত হয়ে টোল কালেক্টর সজল আহমেদ সৈকত (৫০) মারা গেছেন। রবিবার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
টোল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, পায়রা সেতুর উত্তর প্রান্তে ডিউটিরত অবস্থায় হঠাৎ হার্ট অ্যাটাকে অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন সজল আহমেদ সৈকত। সিসি ক্যামেরায় দেখে সহকর্মীরা দ্রুত তাকে লেবুখালী সেনানিবাসের সিএমএইচে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত সজল আহমেদ সৈকত টোল কালেক্টর পদে কর্মরত ছিলেন। তার বাড়ি ময়মনসিংহ সদর পৌর শহর এলাকায়। ঘটনার পর তার মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।
আজ সোমবার (২৭ জুলাই) বাদ জোহর পৌর কবরস্থানে তার লাশ দাফন করা হবে। সজলের আকস্মিক মৃত্যুতে সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।