সাতক্ষীরার আ.লীগ নেতা নজরুল ঢাকায় আটক

রাজধানীর একটি আবাসিক এলাকা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক প্রশাসক মো. নজরুল ইসলামকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ সোমবার (২৭ জুলাই) রাজধানীর একটি আবাসিক এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়। 

জানা গেছে, আটকের পর তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। 

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের একটি দায়িত্বশীল সূত্র আটকের বিষয়টি নিশ্চিত করেছে।