আজ রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ০৯:২০ এএম

রাজধানীতে কেনাকাটা কিংবা প্রয়োজনীয় কাজে মার্কেট ও শপিংমলে যাওয়ার আগে সাপ্তাহিক বন্ধের দিন জেনে নেওয়া জরুরি। তা না হলে বন্ধ মার্কেটে গিয়ে ভোগান্তিতে পড়তে হতে পারে। আজ রবিবার (২৯ নভেম্বর) রাজধানীর বেশ কিছু মার্কেট ও শপিংমল বন্ধ থাকবে। পাশাপাশি নির্দিষ্ট কয়েকটি এলাকার দোকানপাটও বন্ধ থাকবে।

যেসব মার্কেট ও শপিংমল বন্ধ

আজ যেসব মার্কেট ও শপিংমল বন্ধ থাকবে, সেগুলোর মধ্যে রয়েছে—বিসিএস কম্পিউটার সিটি (আইডিবি), পল্লবী সুপার মার্কেট, মিরপুর বেনারসি পল্লি, ইব্রাহীমপুর বাজার, রজনীগন্ধা মার্কেট, ইউএই মৈত্রী কমপ্লেক্স, বনানী সুপার মার্কেট, ডিসিসি মার্কেট (গুলশান-১ ও ২), গুলশান পিংক সিটি, মোল্লা টাওয়ার, আল-আমিন সুপার মার্কেট, রামপুরা সুপার মার্কেট, মালিবাগ সুপার মার্কেট, তালতলা সিটি করপোরেশন মার্কেট, কমলাপুর স্টেডিয়াম মার্কেট, গোরান বাজার, আবেদিন টাওয়ার, ঢাকা শপিং সেন্টার, আয়েশা মোশারফ শপিং কমপ্লেক্স এবং মিতালি অ্যান্ড ফ্রেন্ড সুপার মার্কেট।

যেসব এলাকার দোকানপাট বন্ধ

মার্কেটের পাশাপাশি রাজধানীর বেশ কয়েকটি এলাকার দোকানপাটও আজ বন্ধ থাকবে। এলাকাগুলো হলো—আগারগাঁও, তালতলা, শেরেবাংলা নগর, শেওড়াপাড়া, কাজীপাড়া, পল্লবী, মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২, মিরপুর-১৩, মিরপুর-১৪, ইব্রাহীমপুর, কচুক্ষেত, কাফরুল, মহাখালী, নিউ ডিওএইচএস, ওল্ড ডিওএইচএস, কাকলী, তেজগাঁও পুরাতন বিমানবন্দর এলাকা, তেজগাঁও শিল্প এলাকা, ক্যান্টনমেন্ট, গুলশান-১ ও ২, বনানী, মহাখালী কমার্শিয়াল এরিয়া, নাখালপাড়া, মহাখালী ইন্টার সিটি বাস টার্মিনাল এলাকা, রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান, মালিবাগের একাংশ, বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা, কমলাপুরের একাংশ, যাত্রাবাড়ীর একাংশ, শনির আখড়া, দনিয়া, রায়েরবাগ ও সানারপাড়।

তাই এসব এলাকায় কেনাকাটা বা অন্য প্রয়োজনে যাওয়ার পরিকল্পনা থাকলে সাপ্তাহিক বন্ধের বিষয়টি মাথায় রেখে বের হওয়া ভালো।

সর্বশেষ সর্বাধিক পঠিত