শাহ্জালাল ইসলামী ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও ইনভেস্টমেন্ট ইনচার্জদের কর্মশালা

শাহ্জালাল ইসলামী ব্যাংক ট্রেনিং একাডেমিতে ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও ইনভেস্টমেন্ট ইনচার্জদের নিয়ে শনিবার (২৫ জুলাই) দিনব্যাপী বিশেষ এক কর্মশালার আয়োজন করা হয়।

‘রিভিউ অব ইনভেস্টমেন্ট ডকুমেন্টেশন-কমন মিসটেকস’ বিষয়ক ওই কর্মশালায় মোট ১৮০ জন শাখা ব্যবস্থাপক ও ইনভেস্টমেন্ট ইনচার্জ ফিজিক্যালি ও ভার্চুয়ালি অংশ গ্রহণ করেন। শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ট্রেনিং কোর্সের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সেশন চেয়ার হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও মানব সম্পদ বিভাগ এবং ট্রেনিং একাডেমির প্রধান এ. কে. এম. হাসান রহিম। কর্মশালায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শাহ্জালাল ইসলামী ব্যাংক ট্রেনিং একাডেমির এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এবং ফ্যাকাল্টি মেম্বার ড. মো. মাইন উদ্দিন ।