প্রাণিসম্পদ উৎপাদন উপকরণ (খাদ্য, ঔষধ, হাঁস-মুরগির একদিন বয়সের বাচ্চা এবং অন্যান্য) উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণ কারখানা/শিল্প ক্যাটাগরিতে স্বর্ণপদক পেয়েছে বেসরকারি খাতের অন্যতম বড় প্রতিষ্ঠান কাজী ফার্মস লিমিটেড।
গত ২৬ শে নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান কাজী ফার্মস-এর ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসানের হাতে এই জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ তুলে দেন।