গুগল অ্যাকাউন্টের নিরাপত্তা জোরদার করতে নতুন Selfie Video Sign-in-রহ সুবিধা চালু করছে। এই ফিচারের মাধ্যমে পাসওয়ার্ড ভুলে যাওয়া বা প্রচলিত উপায়ে অ্যাকাউন্টে প্রবেশ সম্ভব না হলে ব্যবহারকারীরা একটি সংক্ষিপ্ত সেলফি ভিডিও ধারণ করে নিজের পরিচয় যাচাই করতে পারবেন।
নতুন এই পদ্ধতিটি মূলত অ্যাকাউন্ট রিকভারির জন্য তৈরি করা হয়েছে। ব্যবহারকারীকে ক্যামেরার সামনে কয়েক সেকেন্ডের একটি লাইভ ভিডিও ধারণ করতে হবে। এরপর কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক Liveness Detection প্রযুক্তি ভিডিওটি বিশ্লেষণ করে নিশ্চিত করবে যে ক্যামেরার সামনে সত্যিকারের একজন মানুষ রয়েছেন, কোনো স্থির ছবি, রেকর্ড করা ভিডিও বা ডিপফেক নয়। প্রয়োজনে ব্যবহারকারীকে মাথা ঘোরানো বা নির্দিষ্ট দিকে তাকানোর মতো কিছু নির্দেশনাও অনুসরণ করতে হতে পারে।
গুগলের দাবি, এই প্রযুক্তি ফিশিং, পরিচয় চুরি এবং AI-নির্ভর প্রতারণার ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে শুধু একটি ছবি বা ভুয়া ভিডিও ব্যবহার করে অ্যাকাউন্টে প্রবেশ করা অপরাধীদের জন্য অনেক কঠিন হয়ে যাবে।
প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, সেলফি ভিডিও কেবল পরিচয় যাচাইয়ের কাজেই ব্যবহার করা হবে। এটি এনক্রিপ্টেডভাবে সংরক্ষিত থাকবে এবং ব্যবহারকারী চাইলে পরবর্তীতে অ্যাকাউন্ট সেটিংস থেকে ভিডিওটি মুছে ফেলতে পারবেন। অনুমতি ছাড়া অন্য কোনো কাজে এই তথ্য ব্যবহার করা হবে না। তবে Selfie Video Sign-রহ পাসওয়ার্ড, Passkey ev Two-Factor Authentication
(2FA)--এর বিকল্প নয়। এটি অতিরিক্ত নিরাপত্তা স্তর হিসেবে কাজ করবে। বর্তমানে ফিচারটি ধাপে ধাপে নির্বাচিত গুগল অ্যাকাউন্টে চালু করা হচ্ছে। ভবিষ্যতে আরও বেশি ব্যবহারকারীর জন্য এটি উন্মুক্ত করা হবে।